কোভিড ১৯ টিকা নেয়া রোগীর মৃত্যু ঝুঁকি কম।

দেশে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীদের ৮০ ভাগই টিকা ছাড়া। গবেষণা বলছে, টিকা নেয়া রোগীদের মৃত্যু ঝুঁকি কম।

যেসব রোগীদের আইসিইউ-তে নেয়া হচ্ছে, তাদের বেশির ভাগই টিকা নেননি। জনস্বাস্থ্যবিদরা বলছেন, বেশি মানুষকে টিকার আওতায় আনতে দৈনিক টিকা দেওয়ার পরিমাণ বাড়াতে হবে।

রাজধানীর প্রায় সব করোনা হাসপাতালের আইসিইউ’র সব বেডেই রোগী ভর্তি। রোগীদের বেশিরভাগই করোনার টিকা নেয়নি।

ডিএনসিসি কোভিড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন আহমেদ জানান, করোনার টিকা নিয়েও যারা হাসপাতালে আসছেন, তারা দ্রুত সেরে উঠছেন।

যুক্তরাষ্ট্রের এক গবেষণার তথ্য অনুসারে, টিকা নেয়ার পরও কোভিডে আক্রান্ত হয়ে আইসিইউতে যাওয়ার হার ২ থেকে ৫ ভাগ। আর ৯৫ ভাগই থাকছেন সুরক্ষিত।

বাংলাদেশ মেডিসিন সোসাইটির গবেষণা বলছে, হাসপাতালে চিকিৎসাধীন ৮০ ভাগ রোগীই টিকা ছাড়া। আর ২০ ভাগ টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন।

টিকার রেজিস্টেশেন পদ্ধতি সহজ করে আরও বেশি মানুষকে টিকার আওতায় আনার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেয়ার পরও মাস্ক পরাসহ মানতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব।

Check Also

রেল লাইন ধরে হাটছিল দৃষ্টি, ট্রেন কেড়ে নিল প্রাণ

ট্রেনের ধাক্কায় রাজবাড়ী সরকারি কলেজের অনার্সে পড়ুয়া ছাত্রী রেহেনা পারভীন দৃষ্টি (২৩) নিহত হয়েছেন। বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *