নিজের দোষে ফেঁসে যাচ্ছেন বুবলী, উত্তরের অপেক্ষায় অপু

অপু বিশ্বাসের মতোই সোশ্যাল মিডিয়ায় হটাৎ ছেলের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী বুবলী। অনেকেই ভাবছেন শাকিব-অপুর ছেলে জয়ের জন্মদিনে জয়কে নিয়ে শাকিবের আবেগঘন পোস্ট দেখে মুখ খুলতে বাধ্য হয়েছেন বুবলীও। এমন ঘটনা সামনে আসার পর আবারও সামনে আসছে পুরনো গল্প। ২০১৭ সালে অপু তার ছেলেকে নিয়ে যখন লাইভে আসেন, তখন প্রশ্ন তুলেছিলো বুবলী, অপু বিশ্বাস কেন শিশুটিকে দীর্ঘদিন লুকিয়ে রেখেছিলেন।

অপু ও সাকিবের বিয়ের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বুবলী লিখেছিলেন, অপুর ভাষ্যমতে, ২০০৮ সাল থেকে শাকিব-অপু বিবাহিত হলে কেন এতদিন মর্যাদা চাননি তা নিয়েও প্রশ্ন রেখেছিলেন বুবলী। বুবলী মন্তব্য করেন যে, সংসার ও সন্তানের চাইতে কি ফিল্মের ক্যারিয়ার বড় অপুর কাছে? অপু নিজের ক্যারিয়ারেরও কথা ভেবে সবকিছু আড়াল করেছেন।

বুবলীর এমন স্ট্যাটাসের উত্তরে অপু জানিয়েছিলেন, শাকিবের কাছ থেকে এসব প্রশ্নের উত্তর জানার জন্য। এবার অপুর মতো ছেলে সন্তান নিয়ে হাজির বুবলীও। বুবলী কেন এতদিন নিজের গর্ভধারণের কথা লুকিয়ে রেখেছিলেন সেই প্রশ্ন এখন বুবলীর ঘাড়ে এসেছে। এখন বুবলীর উত্তরের অপেক্ষার পালা। অন্যদিকে এই প্রশ্নের অপেক্ষায় থাকবেন অপু।

Check Also

অপু বিশ্বাসকে নিয়ে বুবলীর পুরনো স্ট্যাটাস ভাইরাল

সব জল্পনার অবসান ঘটিয়ে সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *