কড়া নিরাপত্তায় শাকিব-বুবলী!

টানা নাটকীয়তার পর নতুন তথ্য জানা গেল শাকিব-বুবলীকে নিয়ে। আগামীকাল শনিবার (১ অক্টোবর) লাইট-ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এ জুটির। তপু খানের পরিচালনায় ‘লিডার: আমি বাংলাদেশ’ সিনেমার গানের শুটিং করবেন তারা। রাজধানীর একটি অভিজাত হোটেলে হবে শুটিং। এমনটাই জানা গেছে একাধিক সূত্রে। সূত্রের খবর, গানের বাকি অংশের শুটিং হবে ঢাকাতে। আজ শুক্রবার বিকেল ৫টায় নিকেতনে বুবলীর এ গানের রিহার্সেল করার কথা ছিল। কিন্তু পরে ক্যানসেল করতে হয়েছে। শনিবার কড়া নিরাপত্তায় শুটিং হওয়ার কথা রয়েছে।

একাধিক সূত্র জানায়, সাংবাদিকদের ভিড় এড়ানোর জন্যই বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। এছাড়া হোটেল কর্তৃপক্ষ থেকেও বিধিনিষেধ রয়েছে। তাই মাত্র ১৫ জন লোক নিয়ে শুটিং শেষ করতে হুত বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। শাকিব-বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকেই।

প্রসঙ্গত, তুমুল আলোচনার জন্ম দিয়ে বেবি বাম্পের ছবি ফেইসবুকে প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী; বলেছিলেন, শিগগিরই সব জানাবেন। তারপর থেকেই প্রশ্ন উঠে তার সন্তানের বাবা কে? সন্তান পৃথিবীর আলো দেখেছে কিনা! আর এরই সঙ্গে শাকিব খানের সঙ্গে জড়িয়ে বুবলীকে নিয়ে হওয়া সব গুঞ্জন ফের ডালপালা মেলে। তিন দিনের মাথায় সেই অপেক্ষা থেকে তিনি মুক্তি দিলেন সাকিব বুবলী নিজেই। সন্তানের ছবি ও নাম প্রকাশ করলেন এ তারকা জুটি।

পরবর্তীতে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে এক ফেইসবুক পোস্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।”একই সময়ে প্রায় একই বাক্যে একই খবর ফেইসবুকে দেন আলোচিত চিত্রনায়ক শাকিব খান। এর মাধ্যমেই এই নাটকীয়তার সমাপ্তি ঘটে।

Check Also

অপু বিশ্বাসকে নিয়ে বুবলীর পুরনো স্ট্যাটাস ভাইরাল

সব জল্পনার অবসান ঘটিয়ে সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *