আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি: শাকিব

ঢাকায় সিনেমার জুটি শাকিব-বুবলী। কয়েক দিন আগে বেবি ব্যাম্পের ছবি দিয়ে আলোচনায় আসেন বুবলী। কার সাথে বিয়ে হয়েছে, তার সন্তানের বাবাকে এসব বিষয় নিয়ে গণমাধ্যমের নানা রকমের সংবাদ প্রচার করা হয়। সেই ঘটনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো বুবলি-শাকিবের সন্তান।শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সঙ্গে ছবি পোস্ট করেন। পোস্টে লিখেন আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি।

পোস্টে তিনি আরও লেখেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। তিনি আরও লেখেন, শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

অন্যদিকে একই স্ট্যাটাস বুবলীর পেজ থেকেও দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

সন্তানের জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

Check Also

অপু বিশ্বাসকে নিয়ে বুবলীর পুরনো স্ট্যাটাস ভাইরাল

সব জল্পনার অবসান ঘটিয়ে সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *