১০০ নয়, অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ ছবির বাজেট ৪ কোটি!

অনন্ত-বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি বাজেটের কারণে আলোচনার শীর্ষে ছিলে। বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত নির্মিত হয় সিনেমাটি। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে চলছিল নানান আলোচনা। কিন্তু সিনেমাটির নির্মাতা মোর্তেজা অতাশ জমজম জানালেন, ‘দিন: দ্য ডে’র প্রকৃত বাজেট পাঁচ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ৩৩০ টাকা।

‘দিন: দ্য ডে’র বাজেটের চুক্তিপত্রটি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ইরানি পরিচালক ও এই সিনেমার সহ-প্রযোজক মোর্তেজা অতাশ জমজম। অভিযোগের প্রেক্ষিতে অনন্ত জলিল গণমাধ্যমকে বলেন, ‘সেই পরিচালক তো বাংলায় লিখতে পারে না। বাংলাদেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে। তারা চাচ্ছেন আমি যেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকি। আর সিনেমা না বানাই।

আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমি পরিচালক সঙ্গে কথা বলে তারপর বিস্তারিত জানাব।’ ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

Check Also

অপু বিশ্বাসকে নিয়ে বুবলীর পুরনো স্ট্যাটাস ভাইরাল

সব জল্পনার অবসান ঘটিয়ে সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *