শাকিব খানের সঙ্গে থাকবে জয়

শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়। জয় মায়ের সঙ্গে সব সময় থাকলেও মাঝেমধ্যে বাবার সান্নিধ্য পেতে শাকিব খানের সঙ্গে থাকতো। তবে সামনের ক’টা দিন জয় বাবার সঙ্গে থাকবে বলে জানা গেছে।

দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন শাকিব খান। স্বাভাবিক কারণে বাবা-ছেলের দেখা হয়নি। শাকিব দেশে ফিরেই ছেলেকে নিজের কাছে রাখার ইচ্ছে প্রকাশ করেছেন। ফলে কয়েকদিন শাকিব খানের সঙ্গেই থাকবে আব্রাম খান জয়। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস আজ বুধবার কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। জয় ঢাকাতেই রয়ে গেছে। অপু বিশ্বাস বলেন, ‘কয়েকদিনের জন্য কলকাতা যাচ্ছি ‘‘আজকের শর্টকাট’’ সিনেমার প্রচারে অংশ নিতে। জয় দীর্ঘদিন তার বাবার সঙ্গে দেখা করার সুযোগ পায়নি। শাকিব ঢাকায় এসেই জয়কে নিয়ে যাবে। কয়েকদিন বাবার সঙ্গেই থাকবে জয়।’

শাকিব খানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘চলচ্চিত্রের জন্য এটা খুবই ভালো খবর।’ শাকিব খানের সঙ্গে আপনার দেখা হওয়ার সম্ভাবনা আছে কি? এমন প্রশ্নের উত্তর এই চিত্রনায়িকা মুচকি হেসে এড়িয়ে যান।

উল্লেখ্য গত বছরের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। সে দেশে নাগরিকত্ব লাভের জন্য টানা ছয় মাস ছিলেন। এর মধ্যে নিউ ইয়র্ক থেকেই তিনি ‘রাজকুমার’ নামে নতুন সিনেমার ঘোষণা দেন।

Check Also

অপু বিশ্বাসকে নিয়ে বুবলীর পুরনো স্ট্যাটাস ভাইরাল

সব জল্পনার অবসান ঘটিয়ে সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *