বিয়ের অনুষ্ঠানে পিস্তল বের করে ওমরকে গুলি করার হুমকি দিলেন জায়েদ

চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন আরেকজন চিত্রনায়ক। সানীকে গুলি করার হুমকি দেন নায়ক জায়েদ খান। শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জায়েদের এমন আচরণে হতবাক ও চিন্তিত অনুষ্ঠানে উপস্থিত থাকা চলচ্চিত্র জগতের কয়েকজন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী। এটি ছিল খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠান। তবে, এ ঘটনাকে মিথ্যা দাবি করেছেন জায়েদ।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই চিত্রনায়িকা মৌসুমিকে বিরক্ত করছেন চিত্রনায়ক জায়েদ। বিষয়টি নিয়ে বিরক্ত সানি। তাই ডিপজলের ছেলের বিয়েতে এসেই জায়েদকে খোঁজেন সানি।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন গণমাধ্যমকে জানান, ‘আমার বউরে (মৌসুমি) ডিস্টার্ব করতে তোরে (জায়েদ খান) না নিষেধ করছি। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না। এরপরই জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করেন। জোরে জোরে চিৎকার করে বলেন, “গুলি করে দেব।” ওমর সানী পাল্টা জায়েদ খানকে বলেন, “গুলি তোর …(প্রকাশ অযোগ্য)। তুই আমারে চিনস, আমি ওমর সানী।”

Check Also

অপু বিশ্বাসকে নিয়ে বুবলীর পুরনো স্ট্যাটাস ভাইরাল

সব জল্পনার অবসান ঘটিয়ে সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *